পরীক্ষা পদ্ধতি

সেমিস্টার পদ্ধতি: সকল শ্রেণিতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়। বছরে তিনটি সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি সেমিস্টারের পূর্বে সেমিস্টারের আদলে একটি মাসিক পরীক্ষা নেওয়া হয়।

নম্বর বিভাজন: ১০০ নম্বরের আলোকে সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়।

উত্তরপত্র মূল্যায়ন ও প্রদর্শন: পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে অভিভাবককে দেখানোর জন্য ছাত্রদের কাছে ফেরত দেওয়া হয়।

অতিরিক্ত পরীক্ষা: নির্দিষ্ট বিষয় ছাড়াও প্রতিটি ছাত্রকে ৫০ নম্বরের সাধারণ জ্ঞান, ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা ও ৫০ নম্বরের হাতের লেখা ও হিফজ তাখসীসি বিভাগে ১০০ নম্বরের হিফজ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কোর্সের সকল বিষয়ে উত্তীর্ণ হয়েও যদি কোনো ছাত্র উপরোক্ত পরীক্ষা সমূহে অকৃতকার্য হয় তাহলে তাকে অকৃতকার্য হিসেবে গণ্য করা হয়।

ফলাফল নির্ধারণ: গ্রেডিং পদ্ধতিতে ফলাফল নির্ধারণ করা হয়। প্রতিটি সেমিস্টারের ফলাফল প্রকাশের পর প্রোগ্রেস রিপোর্টের মাধ্যমে ফলাফল প্রকাশ করে অভিভাবককে জানিয়ে দেওয়া হয়।

← হোমে ফিরুন